shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্ক পুলিশের ট্রাফিক অফিসার মুজিবুর রহমানের করোনায় মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ এপ্রিল ২০২০, ১৪:৩০

নিউইয়র্কের ডাক্তার সাইদুর রহমান চৌধুরীর বড় ভাই, যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মানিকের খালাতো বোনের সামী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ "এনওয়াইপিডি" র ট্ট্যাফক সেকশন কমান্ডার মজিবুর রহমান চৌধুরী গত ৩ সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল কর গত ১৮এপ্রিল রবিবার মৃত্যবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। মুজিবর রহমান চৌধুরী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পুলিশ বিভাগের অধিনে ট্রাফিকের প্রথম দিকের কোন বাংলাদেশি যিনি দীর্ঘ ৩০ বছর সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছিলেন। ১৯৯০ সালের ৩০ এপ্রিল তিনি কর্মক্ষত্রে যোগদান করেন। ১৯৯৬ সালে মুজিবর রহমান চৌধুরী ট্রাফিক সুপারভাইজার হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০৯ সালে ট্রাফিক ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে নিজের দক্ষতায় এগিয়ে যান তিনি। ২০১৬ সালে দীর্ঘ ২০ বছর সঠিক উপস্থিতির জন্য পদক পান এই বাংলাদেশী। মুজিবর রহমান চৌধুরী বাংলাদেশী-আমেরিকান নিউইয়র্ক পুলিশ এর (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগের এ যাবৎকালের সবোর্চ্চ র‍্যাঙ্কধারী অফিসার ছিলেন। ২০১৮ সালে তিনি সেকশন কমান্ডার হিসেবে পদোন্নতি লাভ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।