করোনা ভাইরাস মোকাবেলায় সফলতার পথে মালয়েশিয়া

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় সফলতার পথে এগোচ্ছে মালয়েশিয়া। ২০এপ্রিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া সর্বশেষ তথ্যে মারা যায়নি একজনও নতুন আক্রান্ত হয়েছে ৩৬ জন, যা গত এক মাসে সর্বনিম্ন আক্রান্তের সংখ্যা। পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৫৪২৫, সুস্থ হয়েছে ৩২৯৫, মৃত্যু হয়েছে ৮৯।
মালয়েশিয়া এশিয়ার অন্যতম দেশটিতে কয়েক লক্ষ বাংলাদেশি কর্মরত আছে, মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই পর্যন্ত ৬৩ বাংলাদেশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়নি কোন বাংলাদেশীর। করোনা ভাইরাস আক্রান্তের শুরু থেকেই সারা মালয়েশিয়ায় ২৩ টি হাসপাতাল পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নার্স মেডিকেল সরঞ্জাম প্রস্তুত রাখেন। গত ১৮ মার্চ থেকে গোটা দেশে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসি ও) চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে মালয়েশিয়া তৃতীয় ধাপে বাড়িয়েছে এপ্রিলের ২৮ তারিখ পর্যন্ত, এবং বন্ধ রাখা হয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট, ফ্যাক্টরি সুপার মার্কেট, কর্মহীন হয়ে পড়েছে কয়েক লক্ষ বাংলাদেশি তবে মালয়শিয়া মানবসম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রত্যেক মালিক তাদের শ্রমিককে বেতন পরিশোধ করতে হবে।
দীর্ঘদিন কাজ না থাকায় খাদ্য সংকট সহ বিভিন্ন আর্থিক সংকটে পড়েছে প্রবাসীরা, দূতাবাস থেকে খাদ্য সহায়তা দিয়ে আসছে যা প্রয়োজনের তুলনায় অনেক কম। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ায়, সফলতার সাথে সবকিছু মোকাবেলা করায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব দাতু নুর হিশাম আব্দুল্লাহ কে জাতীয় বীর উপাধি দিয়েছে জনগণ।