shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনায় নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট চাঁদপুরের জিয়াউলের মৃত্যু

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ এপ্রিল ২০২০, ২০:৩২

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট বাংলাদেশি জিয়াউল আহছান। নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিয়াউল আহছান। জিয়াউল আহসান ২৫ দিন যাবত করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। চাঁদপুরের কৃতী সন্তান জিয়াউল আহছান। তিনি চাঁদপুরের ভাষাসৈনিক প্রয়াত অ্যাডভোকেট এএফএম ফজলুল হকের ছেলে। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে তার শোকসন্ত্রস্থ পরিবার সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। জিয়াউল আহসান চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকার সাভারের বিকেএসপিতে বেশকিছুদিন শিক্ষকতা করেন তিনি।পরে ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন। নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাস করা অবস্থায় নিউইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) চাকরিতে যোগদান করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।