shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মিশিগান ষ্টেটে ওয়ারেন সিটির বাসিন্দা আনওয়ার হুসেনের মায়ের ইন্তেকাল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ এপ্রিল ২০২০, ১১:৪৯

ওয়ারেন সিটির বাসিন্দা, সিলেটের কুচাই পূর্ব পাড়া নিবাসী হাজী আব্দুল হাদির স্ত্রী এবং ওয়ারেন সিটির বাসিন্দা আনওয়ার হোসেনের মা গত রোববার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। এ সময় তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়ে,নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন রাত ১১টা ৩০ মিনিটে তিনি হঠৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। গতকাল সোমবার দারুল উলূম মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার বড় ছেলে আনওয়ার হুসেন। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। করোনা পরিস্থিতির কারণে মিশিগানে স্টে হোম অর্ডার জারি থাকায় জানাজায় শুধু পরিবার এবং নিকটাত্মীয়রা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।