করোনা প্রাণ হারালের নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট জিয়াউল আহছান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের সার্জেন্ট বাংলাদেশী জিয়াউল আহছান।
চাঁদপুরের কৃতী সন্তান জিয়াউল আহছান। তিনি চাঁদপুরের ভাষাসৈনিক প্রয়াত অ্যাডভোকেট এএফএম ফজলুল হকের ছেলে।
নিউইয়র্ক সিটি পুলিশ সার্জেন্ট হিসেবে কর্তব্যরত অবস্থায় গত ২ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে আমেরিকার নিউইয়র্কে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জিয়াউল আহছান।
জিয়াউল আহসান ২৫ দিন যাবত করোনার সাথে যুদ্ধ করে ২৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউল আহছানের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। ব্যক্তি জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। তার মৃত্যুতে তার শোকসন্ত্রস্থ পরিবার সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
জিয়াউল আহসান চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
এরপর ঢাকার সাভারের বিকেএসপিতে বেশকিছুদিন শিক্ষকতা করেন তিনি।পরে ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন। নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাসকরা অবস্থায় নিউইয়ক সিটি পুলিশ (এনওয়াইপিডি)তে চাকরিতে যোগদান করেন