shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে করোনা যুদ্ধে রোগীদের জয়

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ মে ২০২০, ১৪:১২

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডক্টর বাসেল আল-সাবাহ এর বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়, আজ আরো ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন। দেশটিতে এনিয়ে সুস্থতা লাভ করেছেন মোট ১৬০২ জন। বর্তমানে কুয়েতে 'জরুরী অবস্থা' চলছে, রমজান মাসে দিনে ১৬ ঘন্টা, বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসী অধ্যুষিত মাহবুলা ও জিলিব আল সুয়েখ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির মেয়াদ বাড়িয়ে ২৮শে মে পর্যন্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।