কুয়েতে করোনা যুদ্ধে রোগীদের জয়
কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী শেখ ডক্টর বাসেল আল-সাবাহ এর বরাত দিয়ে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে প্রকাশ করা হয়, আজ আরো ৬৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন। দেশটিতে এনিয়ে সুস্থতা লাভ করেছেন মোট ১৬০২ জন।
বর্তমানে কুয়েতে 'জরুরী অবস্থা' চলছে, রমজান মাসে দিনে ১৬ ঘন্টা, বিকেল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত।
সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে নির্দেশ এবং খুব বেশি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে নিষেধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রবাসী অধ্যুষিত মাহবুলা ও জিলিব আল সুয়েখ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটির মেয়াদ বাড়িয়ে ২৮শে মে পর্যন্ত করা হয়েছে।