shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ইফতার করিয়ে গিনেস রেকর্ড গড়লেন ভারতীয় নাগরিক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ মে ২০১৯, ২১:১৯

দুবাইতে এক কিলোমিটার লাইন দৈর্ঘ ইফতার করিয়ে গিনেস রেকর্ড গড়লেন ভারতীয় এক হিন্দু প্রবাসী ! পবিত্র রমজান মাসে আবুধাবিতে "লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’গরিব মুসলমানদের মাঝে ইফতার বিলির মাধ্যমে একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে পিটিসি হিউম্যানিটি নামক একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা ভারতীয় দুবাই প্রবাসী জোগিন্দর সিং সালিয়ারিয়া। তিনি আরব আমিরাতে গরীব মুসলমানদের বিনামূল্যে ইফতার করিয়ে গিনেস বুকের ‘লংগেস্ট লাইন অব হাঙ্গার রিলিফ প্যাকেজ’ রেকর্ডে লিখিয়েছেন। যার মাঝে সাত পদের খাবার ছিল ইফতারিতে। আবুধাবিতে পেহাল চ্যারিটেবল ট্রাস্ট পিসিটি হিউম্যানিটি রেকর্ড ভাঙা ইফতারে এই লাইন দৈর্ঘ্য ছিল এক কিলোমিটার।পিটিসি হিউম্যানিটি সংস্থাটির কর্পোরেট অফিস দুবাইতে এবং প্রতিষ্ঠাতা জোগিন্দর সিংসালিয়ারিয়া দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক (ডিআইপি)তে অফিস পেহাল ইন্টারন্যাশনাল ট্রাসপোর্ট এলএলসি নামক কোম্পানির প্রাঙ্গনে নিরামিষভি ত্তিক ইফতার ২০১২ সাল থেকে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন। জগিন্দর সিং সালারিয়া জানান, দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর 'মানুষের জীবনকে রূপান্তরিত করার এবং তাদের মুখে হাসি ফুটাতে দীর্ঘ যাত্রায় আমাদের সকলের জন্য এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত। এই দীর্ঘযাত্রায় আজকের অর্জন আমাদের সবাইকে একটি অবিশ্বাস্য মুহূর্ত উপহার দিয়েছে। রেকর্ড নয়, আমাদের মূল লক্ষ্য হলো মানুষকে নিরামিষ খাওয়ানোর মাধ্যমে একইসঙ্গে স্বাস্থ্য ভালো রাখা এবং প্রাণীদের বাঁচানোর কাজটি করা। তিনি আরও বলেন, দুবাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় অবস্থিত তার নিজের কোম্পানি পেহাল চ্যারিটেবল ট্রাস্ট হিউম্যানিটি ইন্টারন্যাশনালের (পিসিটি) সামনে প্রতিদিন দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। চলমান সেই প্রক্রিয়ার অংশ এই বিশ্ব রেকর্ড। বর্তমানে পেহাল চ্যারিটেবল ট্রাস্ট হিউম্যানিটি ইন্টারন্যাশনালের (পিসিটি)বিশ্বের কয়েকটি দেশে অফিসিয়াল ভাবে কাজ করছে। যেমন, ইন্ডিয়া, নাইজেরিয়া, উগান্ডা, ইথোপিয়া, সিরিয়া, শ্রীলংকা, ফিলিপাইন ও সংযুক্ত আরব আমিরাত। আমরা আগামীতে বাংলাদেশের ভাইদের জন্য অফিসিয়াল ভাবে কাজ করার উদ্যাগ হাতে নিয়েছি। ইফতার প্রদানের ওই আয়োজনে উপস্থিত ছিলেন- জনপ্রিয় মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ডগলাস পালাউ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।