কুয়েতের শ্রম আইন সকলের মঙ্গলের জন্যই
খাদেম গ্রেফতার হচ্ছে এর জন্য খাদেম ভিসার লোকদের সতর্ক করে লাভ নাই। চেকিং যখন শুরু হয়েছে তখন সকল খাদিমের জন্যই সমস্যা হবে যারা তথাকথিত ফ্রি হয়ে বাহিরে কাজ করতেছে।
এটা খাদেম আকামার লোকের দোষ না। দোষ ঐ সকল আদম ব্যবসায়ী ও অসাধু গরীব কুয়েতীদের । যারা টাকা নিয়ে তার খাদেম কে বাহিরে কাজের সুযোগ দেয়।
এতকাল খুব একটা সমস্যা হয়নি এক্ষেত্রে, কিন্তু বর্তমান ভিসা দালালের অপকর্মের খতিয়ান কুয়েতের শীর্ষ পর্যায়ে আলোচনায় চলে এসেছে।
কুয়েতের আইন কোন প্রবাসী বা নাগরিকের ক্ষতির জন্য না। সকলের নিরাপত্তার স্বার্থেই এমন আইন। আমরা অবৈধ খাদেম পেশাকে উৎসাহিত না করে সচেতন করতে পারি পাশাপাশি দূতাবাসের কর্মকর্তাদের লবিং এর মাধ্যমে সুচিন্তিত আলোচনায় নতুন খাদেম ও ডেলিভারি কাজের ক্ষেত্রেও আলাদা ক্যাটাগরিতে ভিসা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এদেশের সরকারের সাথে আলোচনা করতে পারি।
তাহলে খাদেমরা বাসায় ও ডেলিভারি ড্রাইভাররা ডেলিভারি কাজে বৈধ ভাবে কাজ করতে পারবে। ডেলিভারি কাজে নিয়োগদাতা হোটেল বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষে ভিসা ইস্যু ও সহজ হবে সেই সাথে ভিসার মূল্য ও কম হবে বলে বিশ্বাস।