shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে লকডাউনের পর এবার অর্থনীতির চাকা ফের সচলের উদ্যোগ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ মে ২০২০, ১২:৩০

করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতেও লকডাউনে দীর্ঘদিন জীবনযাত্রা স্থবির থাকার পর এবার অর্থনীতির চাকা ফের সচলের উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়ার পাশাপাশি কুয়েতের নাগরিক ও প্রবাসীদের কাজে ফিরতে প্রস্তুত থাকার আহবান জানানো হয়েছে। স্থানীয় ইংরেজি দৈনিক ‘আরব টাইমস’ পত্রিকায় রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, সব তথ্য বিবেচনায় রেখে কাজ করতে প্রস্তুত থাকার নির্দেশনা এসেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে। তবে এক্ষেত্রে সব ধরনের সাবধনতামূলক ব্যবস্থা নিশ্চিত করেই সবাইকে কাজে ফেরানো হবে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা । যেসব কারখানা বন্ধ ছিল বা যেগুলাতে কাজ চলছিল সেগুলাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েই ঝুঁকি কমিয়ে কাজ শুরু হবে বলে জানান তারা । বিশ্বের বিভিন্ন দেশও এরই মধ্যে এমন সিদ্ধান্ত নিতে শুরু করেছে । লকডাউন চলতে থাকলে ব্যবসা-বাণিজ্য চরম ক্ষতিতে পড়বে, অর্থনীতি ধ্বংসের মুখোমুখি হবে, সেকারণে কুয়েতও কাজ পুনরায় চালুর কথা ভাবছে। এক্ষেত্রে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য সরকার সমন্বয়ের মাধ্যমে তারিখ নির্ধারণ করে কাজে ফেরার অনুরোধ জানাবে । কুয়েত সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট তারিখে আবার চালু করবে তাদের অর্থনৈতিক, বাণিজ্যিক ও ব্যবসায়িক নানা প্রতিষ্ঠান । বিষয়টি কখন করা হবে তা নির্ভর করছে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর । কাজে ফেরার জন্য নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে প্রযুক্তিগত পদ্ধতি কাজে লাগানো হবে। এক্ষেত্রে ইলেকট্রনিক যন্ত্রপাতি আর আধুনিক প্রযুক্তি সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে করে কর্মীদের উপর চাপ যেমন কমবে তেমনি প্রতিষ্ঠানের ভেতর অনেক ক্ষেত্রে ভিড় কমানো সম্ভব হবে । এমনভাবে এ প্রতিষ্ঠানগুলোতে কাজ শুরু হবে যাতে কর্মীদের নূন্যতম উপস্থিতির পাশাপাশি সামাজিক দূরত্বের বিষয়টিও নিশ্চিত হয় । কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবার দেওয়া সবশেষ তথ্যানুযায়ী, দেশটিতে নতুন আরও ২৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৬১৯ জনে দাঁড়িয়েছে । এর মধ্যে চিকিৎসাধীন ২ হাজার ৮৮৩ জন, সংকটপূর্ণ ৬৯ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৭০৩ জন । শনিবার নতুন করে ৩ জনের মৃত্যুর কথা জানানো হয় । এর মধ্যে ১ জন বাংলাদেশি ( ৪৩ ), ১ জন ভারতীয় নাগরিক ( ৩৪ ) এবং একজন জর্ডানের ( ৭২ ) । এ নিয়ে কুয়েতে করোনাভাইরাসে মারা গেলেন ৩৩ জন । যার মধ্যে রয়েছেন ১২ জন ভারতীয় , ৭ জন বাংলাদেশি , ২ জন ইরানি , ১ জন সোমালি , ২ জন মিশরীয় , ১ জন জর্ডানিয়ান , ১ জন ফিলিপিন্সের নাগরিক এবং ৭ জন কুয়েতি । শনিবার ঘোষিত নতুন আক্রান্তের মধ্যে ২১ জন প্রবাসী বাংলাদেশি রয়েছেন । এ নিয়ে এ পর্যন্ত কুয়েতে ৩৬১ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।