বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ সমিতি শারজাহ শাখার নতুন ভবন উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি শারজাহ শাখা নির্দিষ্ট ঠিকানা ছাড়াই নানা প্রতিকূলতার মধ্যদিয়ে দীর্ঘদিন যাবৎ পথ চলে আসছিলো। সম্প্রতি সংগঠনের নতুন কমিটির মধ্যদিয়ে শারজাহ গুবাইবা এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজি বুর রহমান ও আমিরাতের জাতির জনক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান হাতে গড়া ১৯৭৪ সালের রেজিট্রেড সামাজিক সংগঠনটির নতুন ভবন উদ্বোধন করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, এই সংগঠনের মধ্য দিয়ে আমিরাতের বুকে দেশের পতাকা তোলার আরেকটি পথ সৃষ্টি হয়েছে। আমরা আমাদের এই পতাকার মান ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আমরা বদ্ধ পরিকর এবং আমাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো।
অনুষ্ঠান শুরুতে দুই দেশ ও সংগঠনের জাতীয় পতাকা উত্তোলন এবং ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন- কনসাল জেনারেল মো. ইকবাল হোসাইন খান।
বাংলাদেশ সমিতির নির্বাচিত সভাপতি এম এ বাশারের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সাধারন সম্পাদক আব্দুস ছালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ সমিতি শারজাত শাখার সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম, যুগ্ন সম্পাদক ইঞ্জিয়ার করিমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জাহাঙ্গির আলম, সাংস্কৃতিক সম্পাদ ক ইঞ্জিয়ার জাহাঙ্গির আলম রুপু, সহ- সাংগঠনিক আবুল বাসার, প্রচার সম্পাদক ইমাম হোসেন জাহিদ পারভেজ, মো. মাহাবুবুর রহমান, মো. মামুন ও মো: হোসেন। শেষে ইফতার মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্টান শেষ হয়।