বঙ্গবন্ধু পরিষদ শারজাহের ইফতার ও দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি শারজাহের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শারজাহস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি শাহজাহান মিয়াজী।
সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদ ও আখতারুজ্জামান বাবু চৌধুরী স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সবুর। প্রধান বক্তা ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ শারজাহের প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন- সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, দুবাই আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজী শফিকুল ইসলাম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল, সাবেক আহ্বায়ক বচন তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ শারজাহের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তাক, মোহাম্মদ জমিস উদ্দিন, আখতারুজ্জামান স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনছার, সুনামগঞ্জ সমিতির সভাপতি শফিকুল হক, রাউজান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আজমান আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ মিসবাহ।
আরো বক্তব্য রাখেন- শারজাহ যুবলীগের যুগ্ন সম্পাদক শেখ নুরুল ইসলাম রাশেদ, দুবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ শারজাহের মোহাম্মদ গোফরান, মোহাম্মদ সাহাবুদ্দিন, মোহাম্মদ আলমগীর প্রমুখ।
বক্তারা দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া করেন। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং উন্নত রাষ্ট্রে পরিনত করার জন্য যে মিশন ও ভিশন সরকারের রয়েছে তাতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।