shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খাদ্য বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ মে ২০২০, ১৪:২৮

গত ৬ মে কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত আব্বাসিয়া এলাকার কোপারেটিভ (জামাইয়া) সম্মুখে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও দূতাবাসের প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মোহাম্মদ তৌহিদের পরিচালনায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। কুয়েত সরকার দুই প্রবাসী অধ্যুষিত এলাকা আব্বাসিয়া ও মাহবুলাকে লকডাউন ঘোষণা করায় সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের ত্রাণ সহায়তা দিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কুয়েত প্রবাসীদের জন্য পাঠানো ত্রাণ কুয়েতের বাংলাদেশ দূতাবাস বিতরণ করে যাচ্ছে, দূতাবাস সূত্রে জানানো হয়, এরই মধ্যে প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ত্রাণ বিতরণ করা সম্ভব হয়েছে। এছাড়াও বিভিন্ন খাদ্য সহায়তাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে কুয়েত দূতাবাসের পরিচালনায় ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।