shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশ কন্স্যুলট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে ইফতার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মে ২০১৯, ১১:২৫

রেমিটেন্স যোদ্ধাদের সন্মানে বাংলাদেশ কন্স্যুলট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে ও শারজাহ ইউজড অটো পার্টস ব্যবসায়ী বৃন্দর সার্বিক সহযোগীতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯মে (বুধবার) শারজাহ শিল্প নগরীর আল মাতার কার সার্ভিস প্রাঙ্গনে মুক্ত আকাশের নিচে শত শত রেমিটেন্স যোদ্ধার উপস্থিতিতে আমিরাতের পবিত্র রমজানের ২৪ তম ইফতার আয়োজন করা হয়। শারজাহ ইউজড অটো পার্টস ব্যবসায়ী বৃন্দর সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্ব ও কনসুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে অতিথির বক্তব্য রাখেন- শ্রম কাউন্সিলার ফাতেমা জাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি নেতা অধ্যাপক এম এ সবুর, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির অন্যতম নেতা আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাজী সেলিম, আলহাজ্ব দীনু, আলহাজ্ব মাহবুব, আলহাজ্ব মোজাম্মেল, আলহাজ্ব ওসমান, লায়ন নজরুল ইসলাম তালুকদার, মাহাবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন- কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূরে মাহবুবা জয়া, প্রথম সচিব ও দূতালয় প্রধান প্রবাস লামারং, প্রথম সচিব (শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন) রফিকুল আমিনসহ আরো অনেকে। এতে সুন্দর ও পরিচ্ছন্ন আয়োজনে যারা অক্লান্ত ভাবে নিজেকে নিবেদিত রেখেছিলেন- নুরুল ইসলাম বাবু, নুরুল কাদের, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ নিজাম, মোহাম্মাদ হাসেম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ নাঈম, আবু ছালে ও ইউছুফ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন- আগামীতে আমিরাতে যারা আসতে চায় তারা যেনো প্রাথমিক অভিজ্ঞতা নিয়ে আসে। অভিজ্ঞতা নিয়ে আসলে তাদের অবহেলায় পড়তে হবেনা। এসময় তিনি বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য প্রবাসীদের আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।