আখতারুজ্জামান বাবু স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল
আখতারুজ্জামান বাবু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শারজাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর সভাপতিত্ব ও মোহাম্মদ ইলিয়াছের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- অধ্যাপক এম এ ছবুর। প্রধান বক্তা ছিলেন- ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, হাজী শফিকুল ইসলাম, নুরুন্নবী রউশন, শাজাহা মিয়েজী, আবুল কাশেম, মোহাম্মদ হামিদ, মোহাম্মদ আনছার, কাজী ওমর গানি।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন- মোহাম্মদ বজল, কামরুল ইসলাম জুয়েল, মোহাম্মদ কামাল, রাশেদুল আলম, শহিদুল ইসলাম, আবদুর রহমান, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম, মোহাম্মদ জাফর, মোহাম্মদ ফারুক, এম এ মঞ্জু,সুজন, মোহাম্মদ ইউসুফ, জকরুল ইসলাম, আবদু রহিম ও জাহেদুল ইসলাম জুয়েল। শেষে মোনাজাত পরিচালনা করেন হাজী নুরুল আমিন।