সংযুক্ত আরব আমিরাতে রাউজান সমিতির ইফতার ও দোয়া মাহফিল
রাউজান সমিতি আজমান সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল স্থানীয় একটি হটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ মুহাম্মদ মাজহারুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই উত্তর আমিরাত এবং রাউজান সমিতি সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- বৃহত্তর চট্টগ্রাম সমিতি দুবাই উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক মো. ওসমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, মনির তালুকদার, রফিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরশেদ চৌধুরী, সাহাবুদ্দিন, ফারুক আজম, নূরুল আলম সংগঠনের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জালাল আহমেদ জনাব মুহাম্মদ লোকমান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, অর্থ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, সহ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সদস্য বেদারূল আলম, মূবিনুল আলম।