shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আমিরাতে বিপদগ্রস্থ ও অর্থহীনদের পাশ্বে দাঁড়ালেন বাংলাদেশ সমিতি দুবাই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ মে ২০২০, ১২:০২

কোরোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এর বিপদগ্রস্থ ও অর্থহীনদের পাশ্বে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ালেন বাংলাদেশ সমিতি দুবাই।মূলত দুবাই এ অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল এর কনস্যাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, কমার্শিয়াল কাউন্সিলার কামরুল হাসান,লেবার কাউন্সি লার ফাতেমা জাহান ও প্রথম সচিব শ্রম ফকির মোহাম্মদ মনোয়ার হোসেনের বিশেষ আহ্বানে বাংলাদেশ সমিতি দুবাই,সংগঠনটি দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন স্থানে পর্যাক্রমে চারবার খাদ্য সামগ্রী বিতরন করেন।
এছাড়াও বাংলাদেশ সমিতি দুবাই খাদ্য সংকটে থাকা প্রবাসীদের কাছে বিতরনের জন্য ২৫২ কেজি চাউল, ১২০কেজি পিঁয়াজ,৬০ কেজি ডাল,৬০ কেজি খেঁজুর বা খাদ্য সামগ্রী বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল দুবাই এ হস্তান্তর করেন।
এতে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক এম এ ছবুর,সংগঠনের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক,সংগঠনের সদস্য ও সংগঠনের সদ্যস ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহার-উল্লাহ-মিয়া,সংগঠনের সদস্য কাজী মোহাম্মদ আলী, সংগঠনের সদস্য ও বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আনসারুল হক আনসার,সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ হাবীব সহ আরো অনেকে।
এই সময় নেতৃবৃন্দরা বলেন করোনা মহামারীতে আমিরা তে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা অসুবিধায় জীবনযাপন করছে।অনেকের টাকা-পয়সা ফুরিয়ে ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে তাই আমরা সকল বিত্তবাদের এই মহামারীতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।