মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৌদি আরবের জেদ্দায় অসহায় ও কর্মহীন হয়ে পড়া প্রবাসীদেরকে সাহায্য-সহযোগিতা করতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সৌদি আরবে জেদ্দা ও পশ্চিমাঞ্চলে যেসকল প্রবাসী বাংলাদেশি খাদ্যসংকটে পড়েছেন বিশেষ করে কর্মহীন হয়ে পড়ায় যারা প্রচন্ড আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছে বিএনপি সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় কমিটি।
এইসময় উপস্থিত ছিলেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবদুর রহমান, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, সহ-সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মইন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পশ্চিমাঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান, মহানগর যুবদলের আহ্বায়ক বাহার উদ্দিন বাদল, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এরশাদ আহমেদসহ দলের সহযোগী সংগঠন ও অঞ্চল ভিত্তিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবদুর রহমান জানান, আমাদের সাধ্যমতো অনুযায়ী এই পর্যন্ত সর্বমোট ১ হাজার ৭০০ এর অধিক প্রবাসীদের সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছি। কারফিউ চলার কারণে আমরা সকলের কাছে যেতে পারি নাই। কারণ আমাদের এইদেশের আইন-কানুন মেনে চলতে হয়। কারফিউ থাকাতে প্রবাসীরা খুবই কষ্টে মধ্যের আছেন কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কর্মহীন অসহায় প্রবাসীদের খোজ-খবর নেওয়া এবং খাদ্য সহায়তা দেওয়ার জন্য।
তিনি আরো জানান, সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছে ট্যাক্সি ড্রাইভাররা। দীর্ঘ ৩ মাসের বেশী সময় তারা আয়-উপার্জনহীন অবস্থায় আছেন। করোনা সংক্রমণের কারনে সৌদি আরবের সরকার রাস্তায় ট্যাক্সি চালানো নিষিদ্ধ করেন সেই নিষেধাজ্ঞা এখন পর্যন্ত বহাল আছে। এইপর্যন্ত ২শতাধিক বাংলাদেশি প্রবাসী ট্যাক্সি ড্রাইভার, এবং ফ্যামিলিদের সহযোগিতা করার চেষ্টা করছি।
বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেন, বিশ্ব যখন করোনাভাইরাস মহামারীতে স্থবির হয়ে পড়েছে তখনই বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আসে কর্মহীন প্রবাসীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
আমরা আমাদের সাধ্যমত আনুযায়ী যেসকল বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাস মহামারিতে চাকরি হারিয়ে অসহায় ও খাদ্য সংকটে আছেন তাদেরকে সর্বাত্মক সাহায্য সহযোগিতার করা চেষ্টা করছি। আমরা ইতেমধ্যেই কয়েকশ প্রবাসীদেরকে খাদ্য সহায়তা করেছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরা সবসময় প্রবাসীদের পাশে আছি এবং থাকবো।
তিনি আরো বলেন, যেহেতু দেশটিতে কারফিউ চলমান ও ৩ জনের অধিক জড়ো হওয়া নিষিদ্ধ তাই আমরা খাদ্য সহায়তা গুলো প্রবাসীদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দলের সহযোগী সংগঠন ও অঞ্চল ভিত্তিক নেতৃবৃন্দের কাছে তুলে দিয়েছি।
