shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

করোনা মহামারিতে বিভিন্ন ভাবে সেবা দিচ্ছে ফোবানা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ মে ২০২০, ১৫:১৬

কভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেশকিছু দিন ধরে ত্রানকার্য চালিয়ে যাচ্ছে ফোবানা। তারই সুত্র ধরে এবারে তারা এসে দাড়িয়েছে ডালাসে বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য আগত মেধাবী ছাত্রছাত্রীদের পাশে। উল্লেখ্য যে, বাংলাদেশ থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য অধ্যয়নরত। কভিড ভাইরাসের কারনে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাস বন্ধ ঘোষনা করা হয় গত মার্চ মাসে। এর ফলে এইসব শিক্ষার্থীদের অনেকেরই শিক্ষাকালীন কাজ বন্ধ হয়ে যায়। ক্যাম্পাসের বাইরে কাজ করার এদের কোন অনুমতি নেই।স্বল্প আয়ের এইসব শিক্ষার্থীরা তখন থেকে বাসা ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন খরচ সামলাতে হিমসিম খাচ্ছে। অনেকেরই বাংলাদেশ থেকে পরিবারের সাহায্য করছেন কিন্তু সেটা এই সময়ের জন্য অপ্রতুল। এদের অধিকাংশেরই নিজস্ব কোন যানবাহন নেই, যাতায়াতের জন্য এরা বিশ্ববিদ্যালয়ের বাসের উপর নির্ভরশীল। ক্যাম্পাসএর বাস বন্ধ হওয়ায় তাদের খাবারসামগ্রী কিনতে যাওয়ায় অনেক ধকল পোহাতে হচ্ছে। বাংলাদেশের আগামী প্রজন্ম এইসব উজ্জল মেধাবী শিক্ষার্থীদের পাশে এসে এই দুর্দিনে দাড়িয়েছে ফোবানা এবং ডালাসের প্রবাসী বাংলাদেশী জনগোষ্ঠী। গত রবিবার ইউনিভার্সিটি অফ ডালাসের (UTD) ক্যাম্পাসের এক পার্কিংলটে এদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ডালাসের বিভিন্ন বাংলাদেশী সংস্থার কর্মকতাগন। ফোবানা ও স্থানীয়দের সহযোগীতায় এই ধরনের একটি মহান কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়। UTD এর বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন BSO-UTD ফোবানা ও তার অংগসংগঠনসমুহকে বারবার ধন্যবাদ জানিয়েছে এই দুঃসময়ে তাদের পাশে এসে দাড়াবার জন্য। আর্তমানবতার সেবায় ফোবানার ইতিহাসে যুক্ত হয়েছে আরেকটি মাইলফলক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।