সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল স্থানিয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মনোয়ার হোসেনের সভাপতিত্ব ও দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মইনুল হোসেন মইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- ইউ এ,ই,আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কবির হোসেন, হাজী মুনির, সাধারন সম্পাদক ইন্জিনিয়ার এস,এম,মহিউদ্দিন ইকবাল, সহ সভাপতি কাছা উদ্দীন কাছা, রহমত আলী শোয়েব, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, আবুধাবি আওয়ামী লীগের সভাপতি হাবিবুল হক, শারজাহ আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল, সাবেক আহবায়ক বচন মিয়া তালুকদার, শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান মিয়াজী, উপদেষ্টা গিতি কবি আজাদ লালন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাসিম, সাধারন সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, ফুজিরা আওয়ামী লীগের সভাপতি আব্বাস উদ্দীন।
এতে বক্তব্য রাখেন- দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমেদ রুমেল, যুগ্ম সম্পাদক সারোয়ার উদ্দীন মুহুরী, সোহরাব হোসেন, আতিকুর রহমান, এম রাসেল আহমেদ, মোহাম্মদ মিসবাহ উদ্দীন, আবদুল মুকিত, শাহিদুল হক সুহেল, সাদিকুর রহমান সুন, জেদ আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান ও আবদুল ওয়াদুদ।