shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

‘আজমানে বাংলাদেশের স্কুল স্থাপন করা হবে’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০১৯, ১৪:২৫

শিগগিরই আজমানে বাংলাদেশের স্কুল স্থাপন করা হবে বলে জানিয়েছেন, দুবাইয়ে নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। ঢাকা সমিতি সংযুক্ত আরব আমিরাত আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আজমানে আমাদের বৃহত্তর একটি জনগোষ্ঠী বসবাস করে। সেই জন্য এই এলাকায় বাংলাদেশি কারিকুলাম একটি স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব আমার কাছে এসছে এবং একজন উদ্যেক্তাও পাওয়া গেছে। বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের উপস্থিতির মধ্যদিয়ে আমিরাতের অঙ্গরাজ্য আজমান পাঁচতারা হোটেলের রামাদা মেজিস্টিক হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক শেখ করিম, সহ সভাপতি নূর ইসলামসহ কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মুরাদ মোরশেদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।