জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা বাঁচার জন্য লড়ে যাচ্ছি

কেউ লড়ছে তিলে তিলে সঞ্চিত করা বিশালাকৃতির সাম্রাজ্যের জন্য, আর কেউ লড়ছে জীবনের শেষ সম্বল ভিটেমাটি রক্ষার জন্য। কেউ লড়ছে জীবন দিয়ে পুঁজিবাদের আগ্রাসন থেকে সমাজ ও জাতিকে রক্ষার জন্য, আবার কেউ লড়ছে কতো কৌশলে ট্রেনের গ্যালন ভর্তি তৈল আত্মসাৎ করা যায় তার জন্য। ফ্রন্ট লাইনের যোদ্ধা (ডাক্তার,পুলিশ) লড়ছে খুব দরিদ্র একটি দেশের জনগণের আস্হা ও নির্ভরশীল সেবা দেওয়ার জন্য, আর কেউ ব্যস্ত চুরির চাল স্টক করার জন্য।
কেউ লড়ছে সমাজটাতে একটু ঝট পাকিয়ে ছিন্ন-বিচ্ছিন্ন করার জন্য, আবার এই সমাজেরই কেউ লড়ছে সকলকে একত্রিত রাখার জন্য। কেউ লড়ছে প্রিয়জনের সুখে কংক্রিট হয়ে নিজেকে ভালো রাখার জন্য।
আবার সেই প্রিয়জনই লড়ছে অন্য কাউকে আপন করবার জন্য । কেউ লড়ছে একটি সন্তানের মুখ দেখার জন্য, আবার কেউ লড়ছে একটি সন্তান বিক্রি করে হলেও পরিবারের অন্য সদস্যদের মুখে অন্ন জুটানোর জন্য।। কেউ লড়ছে বাবার চিকিৎসার টাকা বন্দোবস্ত করার নিমিত্তে একটি চতুর্থ শ্রেণীর জবের জন্য, আর কেউ লড়ছে পুলিশ প্রশাসন থেকে সুইচ করে ফরেইন ক্যাডারের জন্য।
এই জীবন সংসারে আমরা প্রত্যেকে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি। আমরা সকলেই যোদ্ধা। তবে সকলে বীর যোদ্ধা নই। কাউকে না কাউকে হারতে হবে। এক খেলায় সকলে জয়লাভ করা যায় না। কিছু কিছু খেলায় পারিতোষিক ভাগ করে দেওয়া হয়। তাই ধৈর্য্য ধারণ করুন। আর মহান রব্বুল আলামীনের উপর ভরসা করুন।