shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

মক্কায় সাংসদ রাজী মুন্সীকে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের সংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩১ মে ২০১৯, ১৪:৫৮

মক্কায় কুমিল্লা-০৪ দেবিদ্বারের সাংসদ রাজী মুহাম্মাদ ফখরুল মুন্সীকে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়েছে। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সৌদি আরব মক্কার প্রতিনিধি ও দৈনিক দিনলিপি ২৪.কম প্রতিনিধি হাজ্বী মাহবুবুর রহমান সওদাগরের নেতৃত্বে স্থানীয় একটি হোটেলে এ শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সরকার লিটন, আমাদের দেবিদ্বার পত্রিকার বার্তা সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাংবাদিক ইকবাল হোসেন রুবেল, মানবজমিন পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হাছান , তাহের, ইমন , হানিফ জয়নালসহ প্রবাসী দেবিদ্বার বাসী। এদিকে রিয়াদ সিটি হতে টেলিকনফারেন্সের মাধ্যমে অভিনন্দন জানান প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন - সৌদি আরবের পক্ষ থেকে সাংবাদিক মো. রুস্তম খাঁন। এসময় সাংসদ রাজী মুন্সী প্রবাসী দেবিদ্বার বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।