shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদির জেদ্দায় আরও একবার মসজিদে নামাজ বন্ধের ঘোষণা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুন ২০২০, ১৪:০৬

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ শনিবার থেকে আবারও লকডাউন দেওয়া হয়েছে সৌদি আরবের জেদ্দায়। এর আওতায় দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও জারি থাকবে অঞ্চলটিতে। শুক্রবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অন্তত আগামী দু’সপ্তাহ কার্যকর থাকবে এ নির্দেশনা। ফলে এই ক’দিন মসজিদে নামাজ পড়তে পারবেন না জেদ্দাবাসী। সরকারি-বেসরকারি খাতে কর্মরত সব পেশাজীবীদের ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। রাজধানী রিয়াদেও জনসমাগম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছে প্রশাসন। কোভিড-১৯ এ এখন পর্যন্ত সাড়ে ৬শ’ প্রাণহানি হয়েছে সৌদি আরবে, আক্রান্ত প্রায় ৯৬ হাজার।  মে মাসের শেষে পবিত্র মক্কা-মদিনা বাদে পুরো দেশে লকডাউন শিথিল করে সৌদি সরকার। এ বছর ওমরাহ বন্ধের পর মহামারীর কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে হজ পালন নিয়েও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।