shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দাম্মামে বাংলাদেশিদের মাঝে ত্রাণ বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ জুন ২০২০, ১৯:২২

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী খ্যাত দাম্মামের আল-খোবার শহরের অন্তর্গত সুবেখাতে অবস্থানকারী অসহায় বাংলাদেশি প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ বিশেষ নির্দেশনায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম এর সহ-সম্পাদক এবং আল-খোবার এর সিটি কমিটির সম্মানিত সভাপতি ইয়াকুব আলী। আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ পূর্বঞ্চলীয় প্রদেশ দাম্মাম এর প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ এবং স্থানীয় নেত্রীবৃন্দ। ত্রাণ বিতরণকালে ত্রাণ গ্রহীতা কিছু বাংলাদেশি প্রবাসীর সাথে কথা বলে জানা যায়, কিছুদিন পূর্বে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ কন্ট্রোল রুমে ফোন করে তারা তাদের অসহয়ত্বের খবর জানিয়ে সাহায্যের জন্য আবেদন করলে তাদের সহায্য করার জন্য আশ্বস্ত করা হয়। পরে দুপুরে দূতাবাস থেকে ফোন করে তাদের অবস্থান এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে লোকশন পাঠানোর জন্য অনুরোধ করা হয়। তারা নিজেদের অবস্থান এবং লোকেশন পাঠানোর পর তাদেরকে ফোন করে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে স্থানীয় নেতাদের দেখতে পান সাহায্য নিয়ে উপস্থিত হয়েছেন। তাদের সবাইকে ১৫ কেজি চাল, ১ কেজি মশুরের ডাল, ১ প্যাকেট আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১.৮ লিটারের এক ক্যান সয়াবিন তেল, ৩ কেজি আলু, ১টি সাবান দেওয়া হয়। এসব ত্রাণ সামগ্রী পেয়ে তারা উপকৃত হয়েছেন বলে জানান উপকার ভোগী প্রবাসীরা। সেই সাথে তারা আরও জানান, অনেক প্রবাসী আছেন যারা এখনও কোনও সাহায্য পাননি, অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। বাংলাদেশ দূতাবাস যদি এমনভাবে সৌদি আরবের সব অঞ্চলে খোঁজ নিয়ে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ায় তাহলে আর কোন প্রবাসীকে না খেয়ে মরতে হবে না। যারা নিজেদের জীবনের মূল্যবান সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছেন পরিবার পরিজন ছাড়া তাদের প্রতি একটু সহানুভূতি জানিয়ে যদি সরকার পাশে থাকে তাহলে রেমিটেন্স যোদ্ধাদের জীবন দিতে হবে না খাদ্যের অভাবে। প্রবাসীরা বেঁচে থাকলে দেশ বাঁচবে, বাঁচবে দেশের উদীয়মান অর্থনীতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।