shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আরব আমিরাতে হাটহাজারী সমিতির ইফতার ও দোয়া মাহফিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০১ জুন ২০১৯, ০৯:৪৬

সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় এশিয়ান প্যালেস কোহিনুর হল রুমে হাটহাজারী সমিতি কর্তৃক আলোচনা সভা ও ইফতার মাহফিল শারজাহ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল হাসানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিন শুরু হয়। আমিরাতের প্রত্যন্ত অঞ্চল থেকে হাটহাজারী প্রবাসীদের উপস্থিতি ছিল নজরে পড়ার মতো। এতে বক্তব্য রাখেন- প্রধান অতিথি দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেটের ফার্স্ট লেবার সেক্রেটারি ফকির হোসেন মনোয়ার, প্রধান বক্তা শওকত আকবর, সহ-সভাপতি বাংলাদেশ সমিতি ইউএই, আরশাদ হোসেন হিরু, জসিম উদ্দিন, আমির হোসেন, আলহাজ্ব ছগির আহমেদ, হাজী সেলিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ শহিদুল্লাহ, এনামুল হক চৌধুরী, মইনুল হোসেন চৌধুরী, নাসির উদ্দিনসহ সংগঠনের সিনিয়র নেতারা। বক্তারা বলেন, আমিরাতের হাটহাজারী সমিতির সূচনালগ্ন থেকে মানবতার কাজে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। দেশে ও প্রবাসে হাটহাজারীর সর্বস্তরের মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। সেবামূলক প্রতিষ্ঠান হাসপাতাল নির্মাণের দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।