shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

জমিয়তে উলামায়ে ইসলামের নেতা আব্দুল মুকসিত’র ত্রাণ বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুন ২০২০, ১৭:৫৬

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গনিগঞ্জ গ্রামে করোনা ভাইরাসে বিপর্যস্ত অসহায়, দরিদ্র ও কর্মহীন ৫০ টি পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামেয়া দরগাহপুরের গর্বিত ফুযালা ও জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরব রিয়াদ মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত’র পক্ষ থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। গত রোববার (৭ জুন) উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ গ্রামের অসহায়, দরিদ্র ও কর্মহীনদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণ পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামেয়া দরগাহপুরের সাবেক শিক্ষক আব্দুল মুকসিত’র পিতা মাস্টার সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও আব্দুল হাফিজের পরিচালনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম সৌদি আরব রিয়াদ মহানগরী শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাঠলি দারুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা শিব্বির আহমদ খান, বড়মোহা মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ ও আব্দুল ওয়াদুদ প্রমুখ। পরে টাইলা মাদরাসার মুহতামিম মাওলানা মো. মুহসিন মোনাজাত শেষে সমাগত মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।