shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

পোর্ট লুইসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১১ জুন ২০২০, ১৮:৫৬

মরিশাসস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে বঙ্গবন্ধু বৃত্তি প্রদান করেছে। গতকাল বুধবার (১০ জুন ২০২০) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পূর্বনির্ধারিত ১৭ মার্চ ২০২০ অনুষ্ঠানটি স্থগিত করায় মিশন প্রাঙ্গণে ঘরোয়া পরিবেশে মরিশাস সরকারের নির্দেশনা মোতাবেক স্বল্প সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং কোভিড-১৯ এ মৃত্যুবরণকারী ও অসুস্থ সকল ব্যক্তির সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মান্যবর হাইকমিশনার রেজিনা আহমেদ বক্তব্যের শুরুতে বলেন, আপনারা সকলেই অবগত যে, সরকার ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সময়কে‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে। জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বর্ষব্যাপী গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে বঙ্গবন্ধু স্কলারশিপ উল্লেখযোগ্য। ইতিমধ্যে গত ১৭ মার্চ ০২০ এ সিশেলস থেকে সিশেলস ন্যাশনস দৈনিক পত্রিকায় বঙ্গবন্ধুর উপর বিশেষ ক্রোড়পত্র এবং মরিশাসের বেশকিছু কলকারখানায় যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা অধিক এমন প্রতিষ্ঠানে কেক বিতরণ করা হয়। অতি অল্প সময়ের মধ্যে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় তিনি মরিশাস সরকারকেও ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধুর কাছে আমরা ঋণী, তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ এবং সাম্প্রতিক ঘূর্ণিঝড় আমফান মোকাবেলায়ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছেন এবং দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছেন। হাইকমিশনার এ বিষয়ে গৃহীত পদক্ষেপ সমূহ বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, কোভিড-১৯ এর প্রভাবে যেখানে সবকিছু বন্ধের উপক্রম, সেই পরিস্থিতিতেও আমাদের রিজার্ভে বিগত বছরের চেয়ে বেশি জমা হয়েছে। বিশ্ব অর্থনীতির স্থবিরতার মাঝেও প্রবাসী কর্মীদের অনবরত রেমিটেন্স প্রেরণের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি সকলকে সমস্ত ঝড়ঝঞ্ঝা মোকাবেলা করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন, বঙ্গবন্ধুর প্রেরণাই আমাদের শক্তির উৎস। বৃত্তি প্রদান অনুষ্ঠানে দুইজন বিশেষ চাহিদা সম্পন্ন মরিশিয়ান শিশুকে এক লাখ মরিশিয়ান রুপি সমপরিমাণ ২ লাখ ৪০ হাজার টাকা এককালীন বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।