shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে বাংলাদেশিদের বর্ণবাদ বিরোধী মিছিল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৫ জুন ২০২০, ১৭:৫৬

আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডকে হত্যার প্রতিবাদে গতকাল রোববার বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রাম্যাক শহরে বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের আলাদিন রেস্তোঁরার নিকট থেকে বের হয়। প্রতিবাদকারীদের মধ্যে অনেককেই প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর হ্যামট্রাম্যাক সিটি হলের সামনে এক সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়েছে। শান্তিপূর্ণ ওই সমাবেশ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে বহু ক্ষেত্রে বর্ণ বৈষম্যের শিকার হচ্ছে বহু মানুষ। আমরা নির্দিষ্ট কোন বর্ণের পক্ষে নই। আর তাই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার এখনই সময়। বক্তারা বর্ণবৈষম্য দূর করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা জর্জ ফ্লয়েড হত্যার নিন্দা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।