shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

গোপনে ফোন পেয়ে আমিরাতে ৩ নারীকে উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ জুন ২০২০, ১৭:৪৭

সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা থেকে তিনজন অসহায় নারীকে কনসাল জেনারেল ইকবাল হোসাইন খানের তত্ত্বাবধানে উদ্ধার করা হয়েছে। দুবাই নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান গোপনে ফোন পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সমিতি ফুজিরা এবং চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের নের্তৃবৃন্দদের এ বিষয়ে অবগত করেন। তার ফোন পেয়ে এসময় উদ্ধার কাজে অংশগ্রহণ করে বাংলাদেশ সমিতি ফুজিরার সহ-সভাপতি ও চট্রগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি বাবু তপন সরকার, বাংলাদেশ সমিতি ফুজিরার সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মাহাবুব, চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফুজিরার সাংগঠনিক সম্পাদক ও বিদিয়া ফুজিরা বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা মো. জাহেদ হাসান, চট্টগ্রাম প্রবাসী কল্যাণ পরিষদের সহ-সভাপতি বখতিয়ার ইসলাম চৌ., বাংলাদেশ সমিতির সদস্য মো. লুৎফুর রহমান। উদ্ধারকৃত নারীরা জানান, বাংলাদেশ থেকে তারা কাজের উদ্দেশ্য নিয়ে আজিমের মাধ্যমে আমিরাতে কাজের জন্যে আসেন। এবং তিনি তাদের ৫০ হাজার টাকা বেতনের প্রলোভন দেখিয়ে ৪০হাজার টাকা অগ্রীম দিয়ে আমিরাতে নিয়ে এসে অনৈতিক কাজের জন্যে বাধ্য করে। তারা আরো জানায়, আমিরাতে এদের দালাল হিসেবে কাজ করছে নাজিম এবং আলমগীর নামে দুবাই প্রবাসী। উদ্ধার কাজে নিয়োজিত নের্তৃবৃন্দরা জানান, উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্তেই খবরাখবর এবং নানা তথ্য দিয়ে সহযোগিতা করেছেন দুবাই নিযুক্ত কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।