বৈষয়িক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে তিন মাস ধরে লকডাউনে থাকা সারাদেশ থেকে কারফিউ তুলে নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ফের সচল করতে যাচ্ছে সৌদি আরব।
২১জুন রবিবার সকাল ৬ ঘটিকা হতে পুরো সৌদি আরব হতে কারফিউ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সাথে সব ধরণের বানিজ্যিক ও অর্থনৈতিক কর্মকান্ডের উপর হতে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়েছে।
ফলে পূর্বের মতোই ২৪ ঘন্টা নিজ শহরে চলাচল কিংবা এক শহর হতে অন্য শহরে যাতায়াতে আর কোন বাধা থাকবেনা। তবে ধর্মীয় তীর্থে গমন, আন্তর্জাতিক ভ্রমণ ও সামাজিকভাবে ৫০ জনের বেশি একত্র হওয়ার ওপর বিধিনিষেধ বহাল থাকবে।
এসময়ে কার্যক্রম পরিচালনা ও চলাচলে কিছু বিষয় মেনে চলতে হবে। যেমনঃ কোন ধরণের জমায়েত ও ভির তৈরি করা যাবেনা। ঘর থেকে বের হলে মাস্ক পরিধান করে থাকতে হবে এবং অন্যের সাথে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি সেক্টরে যে সমস্ত নিরাপত্তা প্রটোকল ঘোষণা করা হয়েছে তা মেনে চলতে হবে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ আরও জানায়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত উমরা, ও মসজিদে নবাবী সাঃ এর রাওজা মোবারক যিয়ারাত বন্ধ থাকবে। সকল সীমান্ত ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সেলুন গুলিও খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে মিউনিসিপাল মিনিস্ট্রি। শুধু মাত্র চুল-দাড়ি কাঁটার জন্য সেলুন খোলা যাবে। শরীর মাসাজ বা অন্য কোন সার্ভিসের জন্য যাওয়া যাবে না।
সৌদি আরবে এ পর্যন্ত ১৫৪২৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ১২৩০ জন এর মধ্যে বাংলাদেশই ৩৭৫ জন মারা গেছে।