shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ফিনল্যান্ডে প্রধানমন্ত্রীকে ইউরোপ আওয়ামী লীগের শুভেচ্ছা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুন ২০১৯, ০৯:৪৬

ফিনল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান বেলা ১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ‘কামপ’ এ পৌঁছলে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ দলীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন ও প্রবাসী বাংলাদেশিদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।