শারজায় আওয়ামী লীগের দোয়া ও ইফতার মাহফিল
শারজা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ নুরুল ইসলাম রাশেদের সঞ্চালনায় শারজাহ আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম (সি,আই,পি) এর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের পর ইউ এ ই যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্টানের সূচনা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গণি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ সভাপতি আজম খান, শারজাহ যুবলীগের সভাপতি প্রকৌশলী এনাম,
ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রিয় কমিটির জয়েন সেক্রেটারী একরামুল হক চৌধুরী, কাদের, দিদার প্রমুখ।