shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০২০, ১৯:৩০

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দেশে আসা আরও ২৮১ প্রবাসী বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে ইতালির উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসে বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটে এ নিয়ে মোট ৮০৯ বাংলাদেশি ইতালি ফিরে গেছেন। এর মধ্যে গত ২৩ জুন গেছেন ২৬৯ জন এবং গত ১৭ জুন গেছেন ২৫৯ জন। ইতালিতে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করায় গত ফেব্রুয়ারি থেকে এই প্রবাসীরা বাংলাদেশে আসতে শুরু করেন। এখন ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফিরে যাচ্ছেন তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।