shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে পা ভাঙ্গা তাজুলকে সহযোগিতা করল কুমিল্লা প্রবাসী সোসাইটি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জুন ২০২০, ১৭:০৭

সৌদি আরবের রাজধানী রিয়াদে পা ভেঙ্গে যাওয়ায় তাজুল ইসলামকে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কুমিল্লা প্রবাসী সোসাইটি। সংগঠনটির সভাপতি নূরুল ইসলাম নূরুরের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরুল আমিনের নেতৃত্বে অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. রুস্তম খাঁন। সৌদি আরব রিয়াদ সিটির বাথার ইশারা ডাইক্টর এবিসি কার্গো নামক এরিয়ায় ভাঙ্গা পা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়ালমারি গ্রামের লামছরির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তাজুল ইসলাম। তাজুল ইসলাম জানান, গত দুই মাস আগে বাসা থেকে নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে একটি গাড়ি তাকে ধাক্কা মেরে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর পা ভেঙ্গে যায় বলে জানায়। টাকার অভাবে চিকিৎসা না করে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে আসে। তিনি বলেন, বর্তমানে পায়ের অবস্থা খুবই খারাপ। জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন। না হয় আমি পঙ্গু হয়ে যাবো। সাথে সাথে আমার জীবন সংকটে রয়েছে। কোন কাজকর্ম নেই। ইকামা না থাকার কারণে কোথাও যাওয়া আসা করা যাচ্ছে না। আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মানবেতর জীবনযাপন করছি। আশপাশের লোকজনের কাছ থেকে সাহায্য নিয়ে কোন রকমে জীবনটা বাঁচিয়ে রেখেছি। আর পারছি না। কারো কামকাজ নেই। তারাই চলতে হিমশিম খাচ্ছে। আমাকে খাওয়াবে কোথায় থেকে। চিকিৎসা তো দূরের কথা। তিনি আরো বলেন, আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি পেজের এডমিন সাংবাদিক আব্দুল হালিম নিহন ভাই রমজানে আমাকে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার এ নিয়ে যান। পায়ের এক্স-রে করানোর পর ডাক্তার বলেছেন অপারেশন বাধ্যতামূলক। যার জন্য খরচ আসবে প্রায় ২২ থেকে ২৫ হাজার রিয়াল। আমি অন্যের সাহায্যে বেঁচে আছি। এত টাকা পাবো কোথায়। আমার অর্থনৈতিক ও বর্তমান পরিস্থিতির কথা সাংবাদিকদের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করেছি। আমার সার্বিক অবস্থা চিন্তা করে রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার এগিয়ে এসেছে। ন্যূনতম একটা খরচ দেওয়া লাগছে। তাও আমার পক্ষে অসম্ভব। এই মুহূর্তে কুমিল্লা প্রবাসী সোসাইটির আর্থিক নগদ এই অনুদান আমার জন্য বড় ধরনের সহযোগিতা। তাদের প্রতি আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো। তার এই চিকিৎসার জন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি বিত্তবানদের সুদৃষ্টি কামনা করেন তিনি। তার সাথে যোগাযোগ করার নম্বর-057 893 5624.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।