shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মিশিগানে নির্বাচনী প্রচারণা শুরু করেছে কামরুল-শাহাব

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৯ জুন ২০২০, ১৭:৩৮

যুক্তরাষ্ট্রের মিশিগানে আনুষ্ঠনিকভাবে শুরু হলো কামরুল হাসান এবং শাহাব আহমেদের নির্বাচনী প্রচারণা। গত শনিবার সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের গেটস অফ কলম্বাসে এ নির্বাচনী প্রচারণা শুরু হয়। হ্যামট্রামিক শহরের বর্তমান কাউন্সিল মেম্বার কামরুল হাসান ওয়েন কাউন্টি কমিশনার হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এবং যেটা কি না অবশ্যই বাংলাদেশি আমেরিকানদের জন্য গর্বের বিষয়। এছাড়া শাহাব আহমেদ স্টেট ডিস্ট্রিক্ট ৪-এর প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। যিনি কি না একমাত্র বাংলাদেশি আমেরিকান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। আগামী আগস্টের ৪ তারিখে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। মোহাম্মাদ আজিজ সুমনের পরিচালনায় প্রথমে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন- নাঈম চৌধুরী, আকিকুল হক শামীম, বকুল তালুকদার, খাজা শাহাব আহমদ, মুহীত মাহমুদ, এনাম মিয়া, আবু মুসা, সৈয়দ ইকবাল চৌধুরী, মনজুরুল করিম তুহিন, আবদুস শকুর খান মাখন, নাজেল হুদা, নাজমুল হাসান শাহীন, শহিদুর চৌধুরী জাবেদ, মাসুদ খানসহ বাংলাদেশি কমিউনিটির দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগত অতিথিদের মধ্য থেকে কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়া বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্তিত ছিলেন। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।