নিউইয়র্কে ইমরান জুডিশিয়াল ডেলিগেট পদে জয়ী
কমিউনিটির সকল প্রার্থী পরাজিত হলেও কিছুটা আশার আলো দেখিয়েছেন বাংলাদেশি বংশদ্ভুদ মাহফুজুর রহমান ইমরান। তিনি ডিস্ট্রিক্ট ২৪ কুইন্স থেকে গত ২৩ জুন ডেমোক্রেটিক প্রাইমারিতে জুডিশিয়াল ডেলিগেট পদে প্রতিদ্বন্দ্বিতা করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ব্যালট ছাড়াই তার প্রাপ্ত ভোট ২৬৮২। সব ব্যালেট গণনার পরও তার বিজয় সুনিশ্চিত।
ইমরান ১৯৯১ সালে জ্যামাইকা হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি চার বছর আগে সিটি ইউনিভার্সিটির জন ফে কলেজ অফ ক্রিমিনাল জাস্টিজ থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি নিউইয়র্ক স্টেট এসেম্বলি প্রোগ্রামে যোগদান করেন। বর্তমানে তিনি স্টেট এসম্বেলিম্যান ডেভিড ওপ্রিন এর অফিসে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে কর্মরত আছেন।
ইমরানের বাবা বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ও কমিউনিটি বোর্ড মেম্বার তৈয়েবুর রহমান হারুন ও মা সাদিয়া রহমান এবং ছোট ভাই নাজমুস্ সাকিব রহমান নিউইয়র্ক পুলিশ বিভাগে পুলিশ অফিসার হিসেবে তিন বছর যাবত কর্মরত আছেন। তিনি সকলের দোয়া প্রার্থী।