shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কানাডার ক্যালগ্যারিতে ঈদের জামাত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৫ জুন ২০১৯, ১২:৫৬

কানাডার ক্যালগ্যারির বিভিন্ন স্থানে পালিত হল পবিত্র ঈদের জামাত। ক্যালগেরির আকরাম জুম্বা মসজিদের বাইরে বিশাল তাবু টানিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এখানে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিম একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও বাইতুল মোকাররম ইসলামিক সেন্টার অব ক্যালগেরি (বিএমআইসিসি) উদ্যোগে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সকাল ৯টায় এবং দ্বিতীয় জামাত পৌনে ১০টায় ক্যালগেরির কমনওয়েলথ সেন্টারে । ধর্মীয় ভাবগাম্ভীর্যে মধ্য দিয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন নিয়ে এখানে ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি শিশু মহিলারাও এই ঈদ জামাতে অংশ নেয়। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি-মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরকে জড়িয়ে ধরে (কোলাকুলি) ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। এদিকে, কানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau পবিত্র ঈদ ঊপলক্ষে বানী দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।