রিয়াদে বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঈদ পুনর্মিলনী

ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরব রিয়াদস্থ বাংলাদেশ ইসলামী আন্দোলন (চরমোনাই) মহানগর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী রিয়াদের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী (চরমোনাই) আন্দোলন রিয়াদ মহানগর শাখার নেতা ওসমান গনি রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ছিলেন- সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি-হাফেজ মাওলানা মুফতি জহিরুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ থেকে আগত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক চরমোনাই পীরের সন্তান মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের।
প্রধান বক্তা ছিলেন- সৌদি আরব কমিটির সভাপতি মাওলানা মুফতি শায়ক মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় নেতা মাওলানা মোহাম্মাদ নাজিম উদ্দিন।
বক্তব্য রাখেন- মাওলানা কবির হোসেন, মাওলানা ফরিদউদ্দিন, শওকত আলী, আলাউদ্দিন, শামছুউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন- দেশে শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়ন করতে হলে- ইসলামী শাসনতন্ত্রের বিকল্প নাই। আমরা মৌলবাদি জামায়াত ইসলামি সংগঠন নই, জঙ্গিবাদে বিশ্বাসি নই। আধুনিক মননশীল সামাজিক ব্যবস্থার আলোকে কোরআন হাদিসের মর্যাদায় বাংলাদেশকে বিশ্বে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করে মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।