shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

দাম্মামে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি গঠন

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৩ জুলাই ২০২০, ০৯:৪৪

সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী খ্যাত পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের বিভিন্ন জেলায় প্রায়  পাঁচ লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী বসবাস করেন। এদের মধ্যে ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমজীবী, গৃহকর্মীসহ নানান পেশার মানুষ বাস করেন। সাধারণ শ্রমজীবী সহ বাংলাদেশী প্রবাসীদের পাশে দাঁড়াতে এবং তাদের সব ধরনের সহযোগিতা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত জাতীয় শ্রমিক লীগের শাখা সংগঠন হিসেবে জাতীয় শ্রমিক লীগ দাম্মাম কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিতদের সমন্বয় জনাব খন্দকার ইয়াকুব আলী ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে হলেও এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের সেবা করা উল্লেখ্য বিগত চার মাসের অধিক সময় ধরে যখন করোনার কারণে অধিকাংশ শ্রমজীবী প্রবাসীরা কাজ হারিয়ে গৃহবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করেছে, তখন এই জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব খন্দকার ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ তাদের সহযোগী সহযোদ্ধাদের নিয়ে করোনাকে অগ্রাহ্য করে প্রবাসীদের দ্বারে দ্বারে বিনামূল্যে খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিয়েছেন। এমন কর্মকাণ্ডে খুশি হয়ে বাংলাদেশ দূতাবাস রিয়াদের মান্যবর রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ তাদের প্রশংসা করেছেন। এবং জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহকে বাস্তবায়নের জন্য দূতাবাসের সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন। সংগঠনটি একটি রাজনৈতিক সংগঠন হলেও দেশের স্বার্থে প্রবাসী শ্রমিকদের জনকল্যাণ মুলক যেকোন কাজে সর্বাত্নক সাহায্য সহযােগীতারা করা হয়।   

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।