shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়ালালামপুর ও সিঙ্গাপুরগামী ফ্লাইট স্থগিত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৪ জুলাই ২০২০, ১৯:২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও সিঙ্গাপুরগামী সব ফ্লাইট আগামী ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবি ও দুবাই এবং যুক্তরাজ্যের লন্ডন-এই তিনটি রুটের ফ্লাইট ছাড়া ঢাকা-ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত এবং অন্যান্য আন্তর্জাতিক রুটে আগামী ৩০ জুলাই পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত থাকবে। শনিবার বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থগিত আন্তর্জাতিক রুটগুলোতে বিমানের ফ্লাইট পুন: চালুর বিষয়টি যথাসময়ে জনানো হবে। এদিকে, ওয়েবসাইটে প্রকাশিত পৃথক এক নোটিশে জনানো হয়, বাংলাদেশ বিমান আগামী সোম ও মঙ্গলবার (৬ ও ৭ জুলাই) থেকে দুবাই ও আবুধাবি-এই দু’টি রুটে সিডিউল ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। ঢাকা-দুবাই রুটে আগামী সোমবার থেকে প্রতি-সপ্তাহে চারদিন ফ্লাইট পরিচারনা করা হবে। এ রুটে সোমবার ছাড়াও যথাক্রমে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার নিয়মিত বিমানের ফ্লাইট চলাচল করবে। এছাড়াও আগামী মঙ্গলবার থেকে ঢাকা-আবুধাবি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পরিচালনার কখা উল্লেখ করে ওই নোটিশে বলা হয়, এ রুটে প্রতি-সপ্তাহে মঙ্গল, বুধ, শুক্র ও রোববার এই চার দিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। আবুধাবি ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের টিকিট বুকিংয়ের আগে অবশ্যই ইউএই কতৃপক্ষের ওয়েবসাইট থেকে অনলাইনে রি-এন্ট্রি’র অনুমোদন নিতে হবে বলেও নোটিশে জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।