shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

উত্তর মেসিডোনিয়ায় ১৪৪ বাংলাদেশি উদ্ধার

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৮ জুলাই ২০২০, ১৭:১৩

দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপের দেশ উত্তর মেসিডোনিয়ায় ১৪৪ বাংলাদেশিসহ ২১১ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বাকি ৬৭ জন পাকিস্তানি। খবর আলজাজিরার। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পুলিশ বলছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় ট্রাকটি থামিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ট্রাকের চালক ২৭ বছর বয়সী মেসিডোনিয়ায় এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিবাসীদেরকেও আটক করে তাদেরকে একটি আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে, তাদেরকে গ্রিসে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে উত্তর মেসিডোনিয়ায় সাথে গ্রিসের সীমান্ত এবছরের শুরুর দিকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু পাচারকারীরা সক্রিয় ছিল যারা অভিবাসীদেরকে তুরস্কের ভেতর দিয়ে গ্রিস হয়ে ইউরোপের দেশগুলোতে পাচার করে থাকে। প্রসঙ্গত, বর্তমানে সিরিয়া, আফগানিস্তান, ইরাক ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা কমপক্ষে ৫ হাজার ২০০ শরণার্থী শিশু গ্রিসে অবস্থান করছে। অনেকেই বেশ খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। শত শত শরণার্থী ও অভিবাসী ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশগুলো থেকে অবৈধভাবে গ্রিস হয়ে ইউরোপে পাড়ি জমায়। তবে যখন ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের সঙ্গে এ শরণার্থী–ঢল ঠেকানোর সমঝোতায় আসে, তখন অনেকেই গ্রিসে আটকা পড়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।