shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

‘এমপি পাপুল কুয়েতের নাগরিক নন’

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুলাই ২০২০, ১৭:৩৩

মানবপাচারের অভিযোগে কুয়েতের কারাগারে আটক বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ শহিদ ইসলাম কুয়েতের নাগরিক নন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসাগরীয় এই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বাংলাদেশি কুয়েতের নাগরিকত্ব পেয়েছেন বলে সোশাল মিডিয়াতে যেসব কথা বলা হচ্ছে তা সঠিক নয়। লক্ষীপুরের একটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল নামেই বেশি পরিচিত। পাপুলের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের একদিন পরেই কুয়েত সরকারের পক্ষ থেকে একথা জানানো হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের একটি আইনে তিনি সেখানে বসবাস করছেন এবং একাধিক মামলায় গ্রেফতার হয়ে পাবলিক প্রসিকিউশনের হেফাজতে রয়েছেন। দুর্নীতির অভিযোগে বাংলাদেশি এই এমপির গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা হচ্ছে। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, শহিদ ইসলাম কুয়েতের নাগরিকত্ব নিয়ে থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এবিষয়ে বাংলাদেশ সরকার খোঁজ খবর নিচ্ছে। শহিদ ইসলাম ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। পরে তার স্ত্রীও সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন। কুয়েতে পাচার হওয়া কয়েকজন বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে জুন মাসের শুরুতে পাপুলকে গ্রেফতার করা হয়। পাপুলের কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করেছে কুয়েত কর্তৃপক্ষ। বাংলাদেশেও তার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।