shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ভিসা নবায়ন শুরু আমিরাতে

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুলাই ২০২০, ১২:১৬

সংযুক্ত আরব আমিরাতের ভিসা নবায়ন শুরু হয়েছে। রবিবার থেকে নতুন করে ভিসা আবেদন করা যাবে। দেশটির কেবিনেট থেকে এই সিদ্ধান্ত এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেশিপ-এর এক বিবৃতিতে বলা হয়, আমিরাতের মেয়াদ ফুরিয়ে যাওয়া ভিসার মেয়াদ বাড়ানো, আইডি কার্ড এবং সংযুক্ত আরব আমিরাতে ঢোকার পারমিট নেওয়া হবে আজ থেকে। করোনাভাইরাস সংক্রমণের পর আরোপিত কড়াকড়ি এখন থেকে কমিয়ে আনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাদের আরব আমিরাতের রেসিডেনশিয়াল ভিসা ও আমিরাতের আইডি অবৈধ হয়ে গেছে মার্চ ও এপ্রিল মাসে তাদেরটা রবিবার থেকেই নবায়নের জন্য আবেদন করা যাবে। আর যাদেরটা মে মাসে অবৈধ হয়েছে তাদেরটা ১১ আগস্ট থেকে নবায়ন করা যাবে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৩১ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।