shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদিতে মুক্তিযোদ্ধার সন্তানের সাফল্য

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৩ জুলাই ২০২০, ১৯:০৫

সৌদি আরবে বীর মুক্তিযোদ্ধার সন্তান গোলাম মাহমুদ সাজিদ রিয়াদে স্বনামধন্য চিকিৎসা বিদ্যাপীঠ আল ফয়সাল মেডিকেল কলেজে ২০২০ ব্যাচে একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে এমবিবিএস কোর্সে মেধা তালিকায় শিক্ষার সুযোগ লাভ করেছেন। সে সৌদি আরব রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ মিডিয়ামের ছাত্র এবং বরিশাল সদর কনকাঠির বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দীন হাওলাদার ও নারগিস পারবিন লিপির জৈষ্ঠ্য সন্তান। বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন বলেন, বহুত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ অর্জন করেছি। আমরা দেশ গড়তে অবদান রেখে যাচ্ছি। আমার সন্তান গোলাম মাহমুদ সাজিদ চিকিৎসা পেশায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে দেশ ও মানবতার সেবায় এগিযে আসবে এবং আমাদের দেশের পবিত্রতা রক্ষার্থে কাজ কর যাবে এটাই আমার বিশ্বাস। তিনি আরো বলেন, আমার সন্তান প্রবাসেই জন্মগ্রহণ করেছে। রিয়াদের স্বনামধন্য বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজ ইংলিশ মিডিয়াম থেকে এ লেভেল মেধার স্বাক্ষরতার সাথে সম্পন্ন করেছে। উক্ত বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, প্রিন্সিপালসহ সকল শিক্ষক- শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারাও আমার সন্তানের সাফল্যে গর্বিত অংশিদার। বীর মুক্তিযোদ্ধার মেধাবী সন্তান গোলাম মাহমুদ সাজিদ তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ দেশ-বিদেশের সকল শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।