shopner bd
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
×

সৌদিতে আবদুল্লাহ আল মামুন আনসারীকে গণসংবর্ধনা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৯ জুন ২০১৯, ১০:০৬

সৌদি আরবে শুভগামন উপলক্ষে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনসারীকে সৌদি আরব শাখা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের পক্ষ থেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সৌদি আরব মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেনের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনসারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক আবু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মো. শাহ আলম, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল বাসার মাতববর, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস মজুমদার, রিয়াদ বৃহত্তর চট্টগ্রামের বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ এসকান্দার, মিলিনিয়াম এয়ার সার্ভিসেস লি: এর সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইদ, রিয়াদস্ত নাংগলকোট উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, রিয়াদস্থ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ ভূঁইয়া, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লোকমান হোসেন মিয়াজি, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সহ সভাপতি জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সহ সম্পাদক গেয়াস উদ্দিন চোটন । পরে বাংলাদেশ থেকে আগত সংবর্ধীত অতিথি কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনসারীকে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সৌদি আরব শাখার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।