shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

সৌদি আরবে একজন সফল প্রবাসীর গল্প (ভিডিও)

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০২০, ১৮:০৮

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি সফল ব্যবসায়ী এবং সমাজসেবক মো. নুরুল ইসলাম। কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের পুর্বপাড়া মনাগ্রামের হাজী আসমত আলীর ছেলে নুরুল ইসলাম। ১৯৯৩ সালে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি। শুরুতে কিছুদিন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। চাকরি থেকে পাওয়া টাকা দিয়ে শুরু করেন ফিসারিজের ব্যবসা। এরপর শুরু করেন সবজির ব্যবসা। এক পর্যায়ে তিনি শুরু করেন লোকাল ম্যানপাওয়ার ব্যবসা। বর্তমানে তার অধীনে ৩৫০ জনের মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন। মানব সেবায় ব্রতী হয়ে শুরু করেছেন স্বাস্থসেবার মতো মহান প্রতিষ্ঠান গড়ার কাজ। রিয়াদে বাংলাদেশিদের পরিচালিত দুটি ক্লিনিক বদর আল সামা মেডিকেল সেন্টারের ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রয়েছেন। নিজ এলাকা কুমিল্লার মানুষের পাশে দাঁড়াতে যুক্ত হয়েছেন কুমিল্লা প্রবাসী সোসাইটির মতো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে। তারা বাবা বেঁচে আছেন, বয়স ১০০ বছর। মা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। বিবাহিত নুরুল আমিনের দুই ছেলে। কুমিল্লার স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানে ৯ম এবং ৮ম শ্রেণীতে অধ্যয়নরত। ভিডিও দেখুন... https://youtu.be/m_AkDZtLcFo

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।