shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে ১০০ জনকে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ জুলাই ২০২০, ১৮:৩৬

রিয়াদে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের কর্মহীন ও অসুস্থ ১০০ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টারের স্টোর রুমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন- সৌদি আরবের উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করেন, রিয়াদের প্রবাসীবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল সেন্টার। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের আহ্বায়ক সাংবাদিক মো. রুস্তম খাঁনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল সেন্টারের ভাইস-চেয়ারম্যান ফজলে রাব্বি, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডাইরেক্টর মাওলানা ছফিউল্লা, তানভির হাসান, প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের নেতা আরিফুল ইসলাম, সেলিম সরকার, মিজানুর রহমান, সুলতান হাছান, বেলাল উদ্দিন, আবুল কালাম, ঢাকা মেডিকেল সেন্টারের সাইফুল ইসলামসহ আরো অনেকে। দেবিদ্বার উপজেলার সৌদি আরব প্রবাসীদের অর্থনৈতিক খারাপ অবস্থার কথা চিন্তা করে প্রাথমিকভাবে রিয়াদ সিটির বিভিন্ন এলাকায় বসবাসরতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে এই কার্যক্রম হাতে নেওয়া হয়। পর্যায়ক্রমে অবস্থার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের ভিন্ন সিটিতে এই কার্যক্রম চালু করা হবে। প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন- সৌদি আরবের আহ্বায়ক সাংবাদিক মো. রুস্তম খাঁনের পরিচালনায় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন সদস্য -১) সেলিম সরকার -গাদীম সানাইয়া, ২) মিজানুর রহমান - সমেসী পূর্ব, ৩) আরিফুল ইসলাম - দীরা ও খাজ্জান, ৪) নাছির উদ্দিন আখন্দ - হারা জমজম ইশারা, ৫) সুলতান হাছান - বদীয়া, ৬) বেলাল হোসেন - গুরাবী, ৭) মাওলানা জসিম উদ্দীন - হারা পূর্ব, ৮) সাইফুল ইসলাম - হারা পশ্চিম, ৯) আবুবকর সিদ্দিক - হারা দক্ষিণ, ১০) আবুল কালাম- সমেসী মধ্য, ১১) সাজ্জাদ হোসেন - সমেসী হারেজ মার্কেট, ১২) আবু তাহের - উত্তর হারা, ১৩) আব্দুস সালাম - শিফা ইকাব ফেক্টরি, ১৪) নাজমুল হাছান - বাথা, ১৫) জহিরুল ইসলাম - শিফা আল মহাদেব, ১৬) জাহিদ হাসান- শিফা আত তাওহিদ, ১৭) মোশাররফ হোসেন - অলাইয়া, ১৮) আব্দুল হান্নান খাঁন - আতিকা, ১৯) শরীফ হোসেন - সালাম পার্ক, ২০) সৈয়দ ইয়াছিন - তাকাসুসী, ২১) রফিকুল ইসলাম - হারা, ২২) জসিম উদ্দীন- শিফা পূর্ব, ২৩) মনিরুল ইসলাম - শিফা সানাইয়া, ২৪) আব্দুল আলিম- বদীয়া তাহাত, ২৫) ফয়সাল আহমেদ -মানফুয়া হারেজসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।