দাম্মামে প্রবাসী সেবা কেন্দ্র ‘এটুআই- ইডিসি’ উদ্বোধন

‘আপনার সময়ই আমাদের সময়- পাসপোর্ট সেবা নিন প্রবাসী সেবা কেন্দ্রে আসুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখেই গতকাল শুক্রবার সৌদি আরবের দাম্মামের সেকেন্ড সানাইয়ায় প্রবাসী সেবা কেন্দ্র ‘এটু আই - ইডিসি’ অফিস উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রবাসী সেবা কেন্দ্র - এটু আই - ইডিসির মার্কেটিং ডিরেক্টর সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
রিয়াদ সানাইয়া প্রবাসী সেবা কেন্দ্র শাখা পরিচালক সাংবাদিক আবুল কালাম আজাদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রবাসী সেবা কেন্দ্র তোকবা অফিসের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম রুবেল, প্রবাসী সেবা কেন্দ্র দাম্মাম এর ব্যবস্থাপনা পরিচালক শরীয়তউল্লাহ শান্ত, প্রবাসী সেবা কেন্দ্র আল খোবার সুবেকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আনসার, জয়নাল আবেদীন স্বপন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মো. মহিউদ্দিন, শফিকুল ইসলাম রাসেল, রবিউল ইসলাম, মোহাম্মদ জহির, আজহার ব্যাপারি, আবদুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা দাম্মাম সেকেন্ড সানাইয়া এলাকায় প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট রিইসু ও রি-নিউ অফিস চালু করায় আল মামল কোম্পানি ও প্রবাসী সেবা কেন্দ্রের চেয়ারম্যান মো. মনিরুল ইসলামকে ধন্যবাদ জানান। পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূতসহ সকল কর্মকর্তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।