shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে অসুস্থ বাংলাদেশির চিকিৎসায় কুমিল্লা প্রবাসী সোসাইটির অনুদান

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৯ জুলাই ২০২০, ১৭:৩৮

সৌদি আরবের রিয়াদে আব্দুল হান্নান নামে এক প্রবাসীকে চিকিৎসার জন্য কুমিল্লা প্রবাসী সোসাইটির পক্ষ থেকে নগদ অনুদান প্রদান করা হয়েছে। সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ রাজাপাড়ার আব্দুল মান্নানের ছেলে। সৌদিতে রিয়াদ সিটির হারা বাংলাদেশি অধ্যুষিত আল রাজি ইশারা এলাকায় সে বসবাস করে। আব্দুল হান্নান জানান, প্রায় ছয় মাস যাবত পাইলসের সমস্যার কারণে কোনও কাজ করতে পারছে না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিমান চলাচল বন্ধ তাই দেশে গিয়ে চিকিৎসা করারও কোনও উপায় নেই। এমন অবস্থায় বিনা চিকিৎসায় ও বেকারত্বে আমার জীবন হাঁপিয়ে উঠেছে। মানুষের কাছ থেকে হাওলাত ও মানবিক সহযোগিতা নিয়ে এতদিন চালিয়ে এসেছি। সৌদি আরবের কুমিল্লা প্রবাসী সোসাইটি আব্দুল হান্নানের মানবিক আবেদন বিবেচনা করে, সোসাইটির সভাপতি নূরুল ইসলাম নূরু’র দিক নির্দেশনায়, কুমিল্লা প্রবাসী সোসাইটি কল্যাণ ফান্ডের প্রধান নূরে আলমের নেতৃত্বে নগদ অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন- কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা ও সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক আবুল বশির, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. রুস্তম খাঁন, আলমগীর আলী, মুহাম্মদ মাসুদ, মুহাম্মদ আলীসহ আরো অনেকে। কুমিল্লা প্রবাসী সোসাইটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক পাপ্পু জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রিয়াদে বেশির ভাগ প্রবাসী কর্মহীন। শুধু রিয়াদে কুমিল্লা জেলার প্রবাসী রয়েছে প্রায় একলাখ। প্রতি নিয়ত কেউ না কেউ খুব খারাবভাবে অসুস্থ হচ্ছে। আমরা কুমিল্লা প্রবাসী সোসাইটি মানবিক আবেদন কারীদের ডাকে সাড়া দিয়ে অংশগ্রহণ করতে চেষ্টা করছি মাত্র। আসলে তাদের অনেক বেশি সহযোগিতার প্রয়োজন। তিনি আরো বলেন, আমি মনে করি বর্তমান প্রেক্ষাপটে অসুস্থ প্রবাসীদের মানবিক আবেদনে রিয়াদের বিত্তবানসহ দূতাবাসের এগিয়ে আসা সময়ের দাবি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।